উখিয়ায় ২৯ রোহিঙ্গা স্বদেশ ফেরত | UNC
রাত ১২:০৩ শুক্রবার ২৪শে মে, ২০১৩ ইং ১০ই জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ ১৪ই রজব, ১৪৩৪ হিজরী
 

উখিয়ায় ২৯ রোহিঙ্গা স্বদেশ ফেরত

|

উখিয়ানিউজ ডটকম প্রতিবেদক:কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্তবর্তী ঘুমধুম, তুমব্র“, বালুখালী, পালংখালী পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে বিজিবি সদস্যরা বিভিন্ন স্থান থেকে ২৯ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে। পরে আটককৃতদের মানবিক সহযোগিতা দিয়ে বিকেল সাড়ে ৫টায় স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খালেকুজ্জামান পিএসসি বলেন, প্রতিদিন আমাদের হাতে মিয়ানমারের অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা আটক হয়। এদের আবার স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে।

লেখাটি পড়া হয়েছে 5 বার