উখিয়ায় ভ্রাম্যমান আদালতে ২ জনের সাজা ও পুলিশের অভিযানে ২৬ গ্রেপ্তার | UNC
রাত ৪:০১ শনিবার ২৫শে মে, ২০১৩ ইং ১১ই জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ ১৫ই রজব, ১৪৩৪ হিজরী
 

উখিয়ায় ভ্রাম্যমান আদালতে ২ জনের সাজা ও পুলিশের অভিযানে ২৬ গ্রেপ্তার

|

মাহমুদুল হক বাবুল( উখিয়ানিউজ ডটকম)উখিয়ায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা ও ইভটিজিং, মালয়েশিয়া পাচারকালে ২ জন ও বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটকৃতদের গাজা বিক্রির অপরাধে ২ যুবককে গ্রেপ্তার করেছে। পরে আটককৃত ২যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গাঁজা বিক্রেতাকে ১৫দিন ও ইভটিজারকে ৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ষ্টেশনে অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে হাতে নাতে শিলেরছড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে এনামুল করিম (৩৫) ও স্কুল-মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েদের উত্যক্ত করার অভিযোগে স্থানীয় জনতার সহযোগিতায় থানা পুলিশ লম্বাঘোনা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ ইব্রাহীম (২৫) কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃ সাইফুল ইসলামের ভ্রাম্যমান আদালতে উপরোক্ত সাজা প্রদান এবং জেল হাজতে প্রেরণ করেন বলে পুলিশ জানায়। থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, মাদক ও ইভটিজিং প্রতিরোধে থানা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। বিশেষ করে মাদকের ব্যাপারে পুলিশ আপোষহীন ভূমিকা রাখছেন। এছাড়াও গত মঙ্গলবার রাতে থানা পুলিশ জালিয়াপালং ইউনিয়নে মাদারবনিয়া সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী রোহিঙ্গা নাগরিককে আটক করে। আটককৃতরা হলেন, আবু ছৈয়দ (২৬), আবু ছিদ্দিক (৩০)। স্থানীয় পাচারকারী চক্রের মূল হুতা মাদারবনিয়া গ্রামের আব্দুজলিল (২৭) ও চোয়াংখালী গ্রামের ছলিম (২৮) এর বিরুদ্ধে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাঈদ মিয়া বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন। আটককৃতদের মধ্যে ২জন মিয়ানমার নাগরিক বলে জানা গেছে। অপরদিকে জেলা পুলিশ সুপার আজাদ মিয়ার নির্দেশে উখিয়া থানা পুলিশ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, হত্যা, নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন মামলার ২৪ জন আসামীকে গ্রেপ্তার করে বলে থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান।

লেখাটি পড়া হয়েছে 2 বার