আবদুর রহিম সেলিম(উখিয়ানিউজ ডটকম)উখিয়া থানা রিক্সা চালক সমবায় সমিতির কর্মকর্তারা নানা অনিয়ম ও স্বেচ্চাচারিতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করার পায়ঁতারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি সমবায় কর্মকর্তা ও পূর্বের কার্যকরী কমিটির যোগসাজসে গোপনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সংশ্লিষ্ট অভিযোগ সূত্রে জানা গেছে।
জানা যায়, উখিয়া থানা রিক্সা চালক সমবায় সমিতিটি বিগত ১৯৭৪ সালে রেজিঃ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমিতির সার্বিক কার্যক্রম সুষ্ট ভাবে চলে আসছিল। ইতিমধ্যে কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। সমিতির নিয়মানুযায়ী সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা আহবান করে নির্বাচনের তফশীল ঘোষনা করার কথা থাকলেও সমিতির কিছু অসাধু সদস্য ও সমিতির অর্থ আতœসাৎকারী এবং সমবায় অধিদপ্তর উৎকোচের বিনিময়ে গোপনে সমিতির নির্বাচন সম্পন্ন করার পায়ঁতারা শুরু করে। এমন খবর সমিতির সাধারণ সদস্যদের নিকট পৌছঁলে তারা উক্ত নির্বাচন বন্ধের দাবীতে জেলা সমবায় কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সকালে সমিতির পূর্বের কার্যকরী কমিটির সদস্য ও শতাধিক সাধারণ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ পত্র উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট নিয়ে গেলে তিনি কমিটি গঠনের বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা ও যাছাই বাচাই সহ সকলের মতামতের ভিত্তিতে কার্যকরী কমিটি গঠন করার জন্য সমবায় কর্মকর্তাকে নির্দেশ দেন। উখিয়া রিক্সা চালক সমবায় সমিতির সাবেক সহ-সভাপতি আলী আহমদ, সাধারণ সদস্য মিয়া হোসেন, সাধন বড়–য়া, মুকবুল কোম্পানী সহ একাধিক সদস্য জানান, উক্ত সমিতির তহবিল তছরুপ থেকে শুরু করে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে উক্ত সমিতিকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। তারা আরও জানান, উপজেলা সমবায় অধিদপ্তর ও সমিতির সদস্য মোঃ আলী, অলি আহমদ, শামশু মিস্ত্রী, আমির হোসেন, মোঃ আলম ও দিল মোহাম্মেদের যোগসাজসে গোপনে ফরম নিয়ে একটি পাতানো নির্বাচনের চেষ্টা করছে। এতে সমিতির প্রায় শতাধিক সদস্য ক্ষুব্দ হয়ে উক্ত নির্বাচন বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
লেখাটি পড়া হয়েছে 5 বার