ঈদগাঁওতে ১দশকে কয়েক’শ নারী পুরুষের আত্মহত্যা | UNC
বিকাল ৩:৩৪ শনিবার ২৫শে মে, ২০১৩ ইং ১১ই জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ জ্যৈষ্ঠ ১৫ই রজব, ১৪৩৪ হিজরী
 

ঈদগাঁওতে ১দশকে কয়েক’শ নারী পুরুষের আত্মহত্যা

|

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:সদরের ঈদগাঁওতে গত এক দশকে কম পক্ষে কয়েক শতাধিক নারী পুরুষ আত্মহত্যা করেছেন। এ সময় কমপক্ষে আরো হাজারেরও অধিক নারী পুরুষ আত্ম হননের চেষ্টা করে বেঁচে গেছেন। ঈদগাঁও পুলিশ,বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় বেশ ক’টি এনজিও প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। ২০০০সাল পরবর্তী ২০০২সাল থেকে আত্ম হত্যার চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এতদঞ্চল। ২০০০সাল থেকে ২০১২সাল পর্যন্ত বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নে বিপুল সংখ্যক নরনারী বিভিন্ন পন্থায় আত্মহত্যা করেন। এক পরিসংখ্যানে দেখা গেছে বিগত এক দশকে আত্মহত্যা চেষ্টাকারীর সংখ্যা বাড়লেও উন্নত চিকিৎসার কারণে কমে এসেছে মৃত্যুর হার। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে আত্মহত্যার সঠিক কোন রেকর্ড না থাকলেও গত ১দশকে কয়েকশত নারী পুরুষের অপমৃত্যু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পুলিশ,চিকিৎসক সূত্রে বলা হচ্ছে, গত ১০বছরে ১হাজার নারী পুরুষ আত্মহত্যার চেষ্টা করে। ঈদগাঁওর বিভিন্ন এনজিও সংস্থার গবেষনায় বলা হয়েছে গত ১দশকে বৃহত্তর ঈদগাঁওতে কয়েক শতাধিক নারী পুরুষ আত্মহত্যা করেছে। প্রায় হাজার খানেক নারী পুরুষ আত্মহত্যার চেষ্টা করেন। এনজিওকর্মী আহমদ উল্লাহ জানান, সংস্থা গুলো আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও দক্ষতামুলক কার্যক্রম চালিয়ে সফল হয়েছে। নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের জানান, পারিবারিক কলহ নিরসন ও হতাশাগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেই আত্মহত্যার প্রবণতা কমে আসতে পারে। ঈদগাহ ফরিদ আহমদ কলেজের প্রভাষক গোলম মোস্তফা জানান,কীটনাশকের সহজলভ্য,অতিরিক্ত আবেগ প্রবণ,জীবন যাপনের কষ্ট থেকে মানুষ আত্মহত্যার পথে পা বাড়ায়। কক্সবাজার সিটি কলেজের প্রভাষক নাছির উদ্দিন জানান, আত্মহত্যা একটি অভিশাপ। বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও কক্সবাজার জেলা সভাপতি দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল আলম মাহমুদ জানান, পারিবারিক কলহ,আর্থসামাজিক সমস্যা, অশিক্ষা, প্রেমে ব্যার্থ ইত্যাদি কারণে মানুষ আত্মহত্যা করে থাকে। তিনি বলেন এ অভিশাপ থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক ভাবে মানুষকে সচেতন করে তুলতে হবে। ঈদগাঁও সরকারী হাসপাতালের চিকিৎসক ডাঃ আবদুর রহিম আমানী জানান, পারিবারিক সমস্যা, সংসারে অশান্তি, প্রেম ঘটিত ব্যাপারই আত্মহত্যার ক্ষেত্রে বেশি কাজ করে থাকে। উল্লেখ্য ঈদগাঁওত সর্ব শেষ গত ১৬ সেপ্টেম্বর ইসলামপুর পূর্ব নাপিতখালীতে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন জাফর আলমের স্ত্রী দিলবর বেগম।

লেখাটি পড়া হয়েছে 4 বার